খুলনায় সংগ্রাম অফিসে হামলা-ভাংচুর
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৭
দৈনিক সংগ্রামের খুলনা অফিসে হামলা চালিয়ে বভাংচুর করেছে কিছু যুবক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা প্রেস ক্লাবের পাশে পত্রিকাটির খুলনা অফিসে এই ভাংচুর চালানো হয়। এ সময় অফিসের ভেতরে কেউ ছিলেন না।
দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আবদুর রাজ্জাক রানা জানান, সকালে বাড়ি থেকে অফিসে আসার পথে ভাংচুরের সংবাদ শুনতে পারি। পরে অফিসে গিয়ে দেখি মূল তালা এবং দরজার একটি অংশ ভাঙ্গা। ভেতরের আলমারি, টেবিল, চেয়ার, কম্পিউটার, টেলিভিশন সব কিছুই ভাঙ্গা।
খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বলেন, কে বা কারা সংগ্রাম অফিসে ঢুকে চেয়ার-টেবিল লাথি মেরে ফেলে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
- বিষয় :
- খুলনা
- দৈনিক সংগ্রাম
