ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বুদ্ধিজীবীদের স্মরণে রাজশাহীতে আলোর মিছিল

বুদ্ধিজীবীদের স্মরণে রাজশাহীতে আলোর মিছিল
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৯

বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর আলুপট্টি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে সাহেববাজার ভুবনমোহন পার্ক শহীদ মিনারে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সমাবেশ ও  প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন-ভাষা সৈনিক আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজান, প্রকৌশলী তাজুল ইসলাম, শিক্ষক শফিকুর রহমান বাদশা, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, আবৃতি শিল্পী মনিরা রহমান মিথী প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে রোববার ও সোমবার নানা কর্মসূচি পালন করবে সংগঠন দু’টি।

আরও পড়ুন

×