ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় যুবকের রহস্যজনক মৃত্যু

ভাঙ্গায় যুবকের রহস্যজনক মৃত্যু
×

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৭

ফরিদপুরের ভাঙ্গায় রুবেল ফকির (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামের নেকবার ফকিরের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রুবেল বিষাদে ভূগছিলেন। শনিবার রাত সোয়া ৯টায় তিনি ঘরের আড়ার সঙ্গে প্লাষ্টিকের রশি বেঁধে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

×