ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় সড়কে ঝরল দুই যুবকের প্রাণ

ছাগলনাইয়ায় সড়কে ঝরল দুই যুবকের প্রাণ
×

নিহত শহিদুল ইসলাম রনি ও নিপন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২১ | ১১:০৪ | আপডেট: ২৭ জুলাই ২০২১ | ১১:০৭

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী, অপরজন বাহরাইন প্রবাসী। মঙ্গলবার বেলা ১২টায় হিছাচড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। 

এতে তারা মাথায় গুরুতর জখম পান। স্থানীয়রা তাদের সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন, পৌরসভার উত্তর পানুয়া ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম রনি (২৯) ও পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের সলিম উল্লাহর ছেলে বাহরাইন প্রবাসী মো. নিপন (২৮)। 


আরও পড়ুন

×