ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চোখে আলো ফিরে পেল ১৫ শিশু

চোখে আলো ফিরে পেল ১৫ শিশু
×

চোখে আলো ফিরে পেল ১৫ শিশু- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ১০:৫১

অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পৃথিবীর সৌন্দর্য দেখতে পেল জন্মান্ধ ১০ রোহিঙ্গা শিশুসহ ১৫ শিশু।

গত শনিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এসব শিশুর চোখে অস্ত্রোপচার করেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক মেরাজুল ইসলাম ভুঁইয়া। মঙ্গলবার তাদের চোখের বাঁধন খুলে দেওয়া হয়।

অস্ত্রোপচার সফল হওয়ায় চোখের আলো ফিরে পেয়েছে তারা। বিশেষায়িত এই বেসরকারি হাসপাতালের উদ্যোগে এ পর্যন্ত ৪০ রোহিঙ্গা শিশুর চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হাসপাতালটির উদ্যোগে ইতোমধ্যে এক লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় শিশুর চোখ পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে প্রায় আট হাজার শিশুকে চশমা দেওয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। রোহিঙ্গা শিশুদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় শিশুদেরও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন

×