ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেবিদ্বারে ৩০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার চালু

দেবিদ্বারে ৩০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার চালু
×

আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল- সমকাল

কুমিল্লা ও দেবিদ্বার প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ১২:২০

কুমিল্লার দেবিদ্বারে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মাহবুব প্রাঙ্গন নামের একটি ভবনে ৩০ শয্যার ওই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও রাকিব হাসান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী।

৩০ শয্যার আইসোলেশন সেন্টারে  মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা নির্ধারিত শয্যা। স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে এ আইসোলেশন সেন্টারটি চালু করা হয়। চিকিৎসক ছাড়া নার্স, শয্যা, ঔষুধ ও অক্সিজেন সাপোর্ট দিবেন স্থানীয় এমপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সকল চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করছেন তারাই ওই নতুন আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করবেন। নতুন ওই আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মদ কবীর, দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, দেবিদ্বার হ্যালো স্বেচ্ছাসেবক লীগের উদ্যোক্ততা মো. সাদ্দাম হোসেন প্রমুখ।   

আরও পড়ুন

×