ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সরকারবিরোধী কথা বলে তোপের মুখে পালালেন বক্তা

সরকারবিরোধী কথা বলে তোপের মুখে পালালেন বক্তা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৩

ওয়াজ মাহফিলে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় মুসল্লিদের তোপের মুখে মাহফিল ছেড়ে পালিয়েছেন বক্তা। গত বুধবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের এমপি পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, এমপি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে তৃতীয় বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয় মোফাসসির পরিষদের সদস্য মাওলানা আব্দুর রহমান দিদারী সরকারবিরোধী বক্তব্যের পাশাপাশি হিন্দু সম্প্রদায় নিয়ে কটূক্তি করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ মঞ্চে উঠে এর প্রতিবাদ করেন। একপর্যায়ে এ নিয়ে হট্টগোল শুরু হয়। পরে মুসল্লি ও চেয়ারম্যানের তোপের মুখে বক্তা আব্দুর রহমান দিদারী দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র বলেন, হিন্দু সম্প্রদায় নিয়ে কটূক্তি করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তাসহ সংশ্নিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, তাফসিরুল কোরআন মাহফিলে সরকারবিরোধী বক্তব্য দিয়ে সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, ওই মাহফিল আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। সরকারবিরোধী বক্তব্য দেওয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×