ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
×

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ০৩:০১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৫

ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নির্মাণাধীন বারবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প সংলগ্ন মসলেমের দোকানের পিছনে একটি বাঁশ বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটির গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাঁশের সঙ্গে ঝোলানো ছিল।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এখনও তার পরিচয় মেলেনি। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আরও পড়ুন

×