দিনাজপুরে ভাবনার শত গাছ রোপণ
দিনাজপুরে ভাবনার শত ফলদ ও ভেষজ গাছ লাগানো কর্মসূচি। ছবি: সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১ | ০৭:০১ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ | ০৭:০৪
আবারও শত গাছ রোপণ করেছে ভাবনা। দিনাজপুরের বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি গত কয়েক বছর ধরেই বর্ষাকালে শতাধিক ফলদ ও ভেষজ বৃক্ষরোপণ করে আসছে। এবার সংস্থাটি জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে গাছ লাগানোর আহ্বানে সাড়া দিয়ে আগস্টের একটি দিন বেছে নিয়েছে তাদের শত গাছ রোপণ কর্মসূচির জন্য।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা সদরের ভাটপাড়া এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মোট ১২৫টি ফলদ ও ভেষজ গাছ লাগানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকা আকবর তৃষা, শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, ভাবনা মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মুস্তাফিজুর রহমান রূপম প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ শুধুমাত্র মানুষের জন্যই নয়, পশু-পাখিসহ সব জীবনের জন্যই প্রয়োজন। বৃক্ষরোপণের এই ধরনের আয়োজনের জন্য ভাবনাকে ধন্যবাদ জানান তারা।
- বিষয় :
- শত গাছ রোপণ
- উন্নয়ন সংস্থা
- ভেষজ
