প্রাকৃতিক সম্পদ রক্ষা করে বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে: মুনির চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ১০:০৭
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী বলেছেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষা করে বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে শিক্ষার্থীদের মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষকদের নিরলসভাবে কাজ করতে হবে।'
শনিবার রাউজান উপজেলা প্রশাসের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুনির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ওপর শিক্ষকের অনুশাসন কমে যাওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ করছে না। অপ্রাপ্ত বয়সে তারা মোবাইল ফোন ব্যবহার করছে। মোবাইল ফোনের প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড দেখে মাদকসেবী, অপরাধী হয়ে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিবাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’
এসময় তিনি রাউজানের কোন স্কুল কলেজে বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী অর্থের অভাবে লেখাপড়া করা সম্ভব না হলে বিঞ্জান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করবেন বলে ঘোষণা দেন।
দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় রাউজানের ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ২৯টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন প্রকার প্রর্দশনী করেন। মেলার স্টলগুলোতে ঘুরে বিজ্ঞান মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মহা পরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী ক্ষুদ্বে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
রাউজানে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ।
রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্টিত দুইদিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্টানে আরো বক্তব্য দেন- রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একে এম আবদুর রশিদ, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- জাবের ফারুক, অমল চন্দ্র দাশ, লাভনী প্রভা দত্ত, শিক্ষার্থী শাইখা ইয়াসমিন চৌধুরী, ধীমের ধর প্রমুখ। পরে রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চবিদ্যালয় ও হজরত এয়াছিন শাহ কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণ্লয়ের অর্থায়নে নির্মিত বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন মুনির চৌধুরী।
- বিষয় :
- রাউজান
- চট্টগ্রাম
- মোহাম্মদ মুনির চৌধুরী
