ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজের আগুনে পুড়ল দোকান

চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজের আগুনে পুড়ল দোকান
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৮:২০

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় আরাকান সড়কের পাশে থাকা বেশকিছু দোকানে আগুন লেগেছে। পুড়ে গেছে চারটি দোকান। 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার অতীশ চাকমা সমকালকে বলেন, আরাকান সড়কে থাকা ডায়ামন্ড সোয়েটার  কারখানার গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার পাশে থাকা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুটি গাড়ি ঘটস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে দুটি ওয়েল্ডিং, একটি করে আলমিরা ও চায়ের দোকান পুড়ে গেছে। 

আরও পড়ুন

×