ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শ্রমিক নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শ্রমিক নিহত
×

নিহত স্কুলশিক্ষক রেজাউল করিম বকুল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ২২:০৩

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম বকুল (৪৫ ) নামে এক স্কুলশিক্ষক ও শরিফুল ইসলাম নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার রাতে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় ট্রাকচাপায় শিক্ষক রেজাউল এবং সোমবার ভোরে ঢাকা-নাটোর মহাসড়কে সদর উপজেলার হয়বতপুর এলাকায় মাইক্রেবাসচাপায় শরিফুল ইসলাম নিহত হন। 

নিহত রেজাউল করিম বকুল সিংড়ার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার রনবাঘা দাদ মানিকা গ্রামের মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে। নিহত শরীফুলের বাড়ি হয়বতপুর বাজারে।

পুলিশ জানায়, শিক্ষক রেজাউল করিম বকুল রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে করে সিংড়া থেকে নিজ বাড়ি নন্দিগ্রাম যাওয়ার পথে জোলারবাতা এলাকায় ট্রাকচাপায় এবং শরিফুল সোমবার ভোরে বাড়ি থেকে ইটভাটায় কাজে যাওয়ার পথে হয়বতপুর পেট্রোল পাম্প এলাকায় মাইক্রোবাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×