ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নাটোরে দুই পাখি শিকারিকে কারাদণ্ড

নাটোরে দুই পাখি শিকারিকে কারাদণ্ড
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ২২:১৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৩

নাটোরে অবৈধভাবে পাখি শিকারের দায়ে নাহিদ ও বক্কর নামে দুই পাখি শিকারিকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সদর উপজেলার একডালা গ্রাম থেকে শিকার করা পাখিসহ তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ডাদেশ দেয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নাটোর সদর উপজেলা একডালা এলাকায় নাহিদ এবং বক্কর পাখি শিকার করছে বলে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে তাদের  হাতেনাতে আটক করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের শাস্তি দেওয়া হয়।

আরও পড়ুন

×