ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কক্সবাজারে বেড়াতে গিয়ে তরুণীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজারে বেড়াতে গিয়ে তরুণীর রহস্যজনক মৃত্যু
×

স্বর্ণা রশিদ-ফেসবুক থেকে নেওয়া ছবি

কক্সবাজার অফিস

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০০:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০১:০৫

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্বর্ণা রশিদ (২২) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ি পুরান ঢাকার চকবাজারে। ‘এ’ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সোমবার পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। সন্দেহভাজন হিসেবে স্বর্ণার বন্ধু লিয়নকে ৫৪ ধারায় আটক করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, গত শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় স্বর্ণাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধুরা। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান তারা। পরে রাতে আবার তাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, স্বর্ণা রশিদ বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। তারা কক্সবাজার শহরের কলাতলীর ‘জামান’ হোটেলে উঠেছিলেন। হোটেল কর্মচারীরা সন্দেহ করছেন, অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে স্বর্ণা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। 

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্বর্ণার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×