ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কলারোয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তারা

কলারোয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তারা
×

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তাররা -সংগৃহীত ছবি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৯

সাতক্ষীরার কলারোয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলো কলারোয়া পৌর সদরের যুগিবাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে শুভ হোসেন (২২) ও ঝিকরা গ্রামের ডাক্তার আমানুল্লাহ আমানের ছেলে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভি (২৪)।

এর আগে রোববার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাবা কলারোয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। 

মামলার অপর আসামিরা হলেন কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মুনছুর আলীর ছেলে মো. গালিব (৩৫) ও আলতাফ হোসেনের ছেলে আল আমিন (১৯)।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ ডিসেম্বর ওই ছাত্রী কেনাকাটার জন্য কলারোয়া বাজারে আসে। পথে কলারোয়া সরকারি কলেজের সামনে পৌঁছালে মো. গালিব ও আল আমিন ওই ছাত্রীকে জোর করে এক ধরণের তরল জাতীয় পানি পান করায়। এরপর থেকে তার শরীর ঝিমঝিম করতে থাকে। বাজার থেকে বাড়ি ফেরার পর তার বমি-বমি ভাব হলে সে পান খাওয়ার জন্য স্থানীয় পানের দোকানে যায়। দোকান থেকে ফেরার পথে শুভ এবং অভি মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক উঠিয়ে উপজেলার তেলকাড়া এলাকার একটি বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে শুভ তাকে ধর্ষণ করে খুন করতে উদ্যত হয়। কিন্তু অভি তাতে বাঁধা দিলে তারা তাকে মাহমুদপুর মান্দার তলা ব্রিজের সামনে একটি বাগানে ফেলে যায়। পরে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার করে।

কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস ঘটনা ও মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×