ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গোমতীর তীরে ১৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোমতীর তীরে ১৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০২:১৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০২:২৯

কুমিল্লায় গোমতী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। 

সোমবার  সকাল ১০ টা থেকে পরিচালিত অভিযানে ১৩৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

কুমিল্লা সদর উপজেলার গোমতির পালপাড়া, চানপুর, আড়াইওড়া শ্রীপুর এলাকায় গোমতী বেড়ীবাঁধ ও চর দখল করে গড়ে উঠা দোকানপাট, বাড়িঘর বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছিলেন রোববার কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উচ্ছেদের বিষয়ে অবগত করেন। উচ্ছেদের নোটিশ পেয়ে  গোমতীর চর ও বেড়িবাঁধ দখলকারীদের কেউ কেউ সকাল থেকে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে থাকেন।

উচ্ছেদ অভিযানের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ৬৪ জেলার নদ-নদী, খাল-বিল ও ছড়াসহ অন্যান্য সরকারি জলাশয় এবং তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.কে.এম ফয়সাল,  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম,  অমিত দত্ত,  সৈয়দ ফারহানা পৃথা, মো.আশরাফ আলী, বেগম নাসরিন সুলতানা নিপা,  মো. আবু সাঈদ, নাসরিন সুলতানা রিপা, এস.এম মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।  

আরও পড়ুন

×