ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পঞ্চগড়ে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

পঞ্চগড়ে  ছয় বছরের শিশু ধর্ষণের শিকার
×

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:১১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪১

পঞ্চগড়ে ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু। রোববার বিকেলে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত মেয়েটির চাচাত ভাই পলাতক রয়েছে।

পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, রোববার বিকেলে বাড়ির কাছেই খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তার চাচাত ভাই বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত তরুণ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনা জানালে দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনায় বাদী হয়ে রাতেই শিশুটির মা পঞ্চগড় সদর থানায় ওই তরুণকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত তরুণের বাবা ও ছোট ভাইকে আটক করেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. উম্মে হোমায়রা বলেন, প্রাথমিকভাবে আমরা শিশুটিকে ধর্ষণের আলামত পেয়েছি। তার রক্তক্ষরণ হচ্ছিল।  উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, এ ঘটনায় শিকার শিশুটির মা মামলা করেছেন। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

আরও পড়ুন

×