ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মাদারীপুরে সড়কে ঝরলো ৩ প্রাণ

মাদারীপুরে সড়কে ঝরলো ৩ প্রাণ
×

দুর্ঘটনাকবলিত মাহিন্দ্র

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৭

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

সোমবার বিকেল ৩টার দিকে রাজৈরের কদমবাড়ী এলাকায় ইঞ্জিনচালিত তিন চাকার মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে দুই যাত্রী নিহত হন।

অন্যদিকে বিকেল ৪টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষিকা নিহত হয়েছেন।

নিহতরা হলেন রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২), রতন মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টিপু মাতুব্বরের স্ত্রী ও ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা তানজিলা খানম (৪০)। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের কাছে একটি তিন চাকার মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অনুপম ও বিশ্বজিত মজুমদার মারা যান। 

অন্যদিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় মাটি টানা ট্রাক চরমুগরিয়ার দিকে আসার সময় খাগদীগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকের আরোহী তানজিলা ঘটনাস্থলেই মারা যান। 

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান ও সদর থানার ওসি সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×