ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সিএমপির কোতোয়ালি থানায় সেবা ছাউনি উদ্বোধন

সিএমপির কোতোয়ালি থানায় সেবা ছাউনি উদ্বোধন
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৪

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় সেবাপ্রার্থীদের জন্য নির্মিত সেবা ছাউনির উদ্বোধন করা হয়েছে। সোমবার এ ছাউনি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। পরে সিএমপি কমিশনার থানায় অফিসার কর্নার পরিদর্শন করেন। এর পর থানা প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ইউসিবির ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান প্রমুখ। সমাবেশে সিএমপি কমিশনার বলেন, সিএমপির সব থানা জনবান্ধব। 

সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে থানায় এসে সেবা নিতে পারেন। থানায় একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই আমরা। সেবা ছাউনির মাধ্যমে থানায় আগত মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন

×