ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবার আকুতি

ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবার আকুতি
×

মো. রতন মাহমুদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৮

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. রতন মাহমুদের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তিনি জেলার হাকিমপুর থানার ঘনশ্যামপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। রতন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আবদুল জলিল জানান, দুই মাস আগে তার ছেলের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ছেলের চিকিৎসায় এরই মধ্যে ১০ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। জমিজমা, স্ত্রী ও মেয়ের গহনাসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা ও ওষুধসহ রতনের চিকিৎসার পেছনে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে রতন সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু সে জন্য অনেক টাকার প্রয়োজন। তাই ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

রতনকে সাহায্য পাঠানোর ঠিকানা- মো. আবদুল জলিল, হিসাব নম্বর :১৮১২৭০১০১১৩১৯, সোনালী ব্যাংক লিমিটেড, হাকিমপুর শাখা, দিনাজপুর এবং মো. সাদ্দাম হোসেন শান্ত, হিসাব নম্বর :০১২২০২০০০১৫৫৬, ওয়ান ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×