ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গৃহকর আইনের পরিবর্তন চান চট্টগ্রাম সিটি মেয়র

গৃহকর আইনের পরিবর্তন চান চট্টগ্রাম সিটি মেয়র
×

মেয়র আ জ ম নাছির উদ্দীন- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১০:১৯

চট্টগ্রাম মহানগরে গৃহকর আইনের পরিবর্তন চান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। 

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পাওয়ার অব পাটিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), আইপিই গ্লোবাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) যৌথ উদ্যোগে দরিদ্র-বান্ধব নগর উন্নয়ন অংশীজন কর্মশালার আয়োজন করা হয়।

সিটি মেয়র নাছির বলেন, পাঁচ বছর অন্তর অন্তর পৌরকর মূল্যায়ন আইন থাকলেও বাস্তবায়ন নেই। আর এই আইন বাস্তবায়ন করতে গেলেই সমস্যা আর অভিযোগের পাহাড়। এই সময়ে পাশে একটা লোকও পাওয়া যাবে না। তাই প্রয়োজন গতানুগতিক আইন পরিবর্তন। পরিমার্জন করে সিসিসি পৌর কর আইন প্রণয়ন করতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন-পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, অতিরিক্ত সচিব আবদুল ওয়াজেদ, ভারতের আইপিই গ্লোবাল প্রজেক্ট ম্যানেজার শ্রীপর্ণা সান্যাল আইয়ার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ সরওয়ার হোসেন খান প্রমুখ।

আরও পড়ুন

×