ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

জয়পুরহাটে বাসচাপায় নারী নিহত

জয়পুরহাটে বাসচাপায় নারী নিহত
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০২:২৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৯

জয়পুরহাটে বাসচাপায় বিউটি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় এ  দুর্ঘটনা  ঘটে।   নিহত বিউটি বেগম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান,  নিহত বিউটি বেগম জয়পুরহাট শহরের পার্শ্ববর্তী হানাইল গ্রাম থেকে প্রতিদিন শহরে এসে বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।  বুধবার সকালেও কাজের সন্ধানে প্রতিবেশী একজনের সঙ্গে মোটরসাইকেলে করে তিনি জয়পুরহাট শহরের উদ্দেশে রওয়ানা দেন। বিউটিকে বহনকারী মোটরসাইকেলটি শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায়  পৌঁছলে বগুড়াগামী একটি যাত্রীবাহি বাস সামনের দিক থেকে সেটাকে ধাক্কা দেয়। এতে বিউটি বেগম রাস্তার উপরে পরে যান। পরে ওই বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বিউটি মারা যান। আহত মোটরসাইকেল আরোহীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 

আরও পড়ুন

×