ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শ্রীপুরে ৫ শতাধিক কম্বল বিতরণ

শ্রীপুরে ৫ শতাধিক কম্বল বিতরণ
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫২

গাজীপুরের শ্রীপুরে ৫ শতাধিক দুস্থ অসহায় ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামলীগ নেতা আকরাম হোসেন বাদশা।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য বাদশা বুধবার দুপুরে পৌরসভার মাধখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করেন।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও প্রতিবন্ধীরা সকাল থেকেই ওই স্কুল মাঠে এসে জড়ো হন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি কামরুল হাসান কাজল, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকমোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা  মো. হাফিজুর রহমান  প্রমুখ।


আরও পড়ুন

×