ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে হিযবুত তাহরীরের ২ নেতা রিমান্ডে

চট্টগ্রামে হিযবুত তাহরীরের ২ নেতা রিমান্ডে
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৬

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই নেতাকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডপ্রাপ্তরা হলেন- হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম ও আব্দুল্লাহ আল মাহফুজ।

ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সন্ত্রাসবিরোধী মামলার তদন্ত কর্মকর্তা হিযবুত তাহরীরের দুই নেতাকে আদালতে হাজিরের পর পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের শিক্ষক। আবুল বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বায়েজিদ চক্রেসো কানন আবাসিক এলাকায় বসবাস করতেন। মাহফুজ সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নোভারটিস ফার্মাসিটিক্যালসের চট্টগ্রাম টেরিটরি ম্যানেজার।

গত ২২ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে সংগঠনের ২ লাখ ৮২ হাজার টাকা, হিযবুত তাহরীরের তথ্যসহ দুইটি ল্যাপটপ ও ডিভাইস, একটি মোটরসাইকেল, হিযবুত তাহরীরের প্রচারপত্র, গঠনতন্ত্র, ট্রেনিং ম্যানুয়েল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×