কর্ণফুলীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৫
কর্ণফুলীতে নিখোঁজ মাঝি নুর আহমদের (৪৫) লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড।
গত মঙ্গলবার সন্ধ্যায় একটি লাইটার জাহাজের ধাক্কায় সাম্পান থেকে ছিটকে পড়ে নদীতে পড়ে যান নুর আহমদ। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মোহাম্মদ আবুলের ছেলে।
কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, শুক্রবার সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে ভাসমান অবস্থায় নিখোঁজ মাঝির মরদেহ পাওয়া যায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নুর আহমদ যাত্রী নামিয়ে ফেরার সময় সফি হাজির ঘাট এলাকায় বেপরোয়া গতির এমভি ওয়াটার কিং নামের একটি লাইটার জাহাজ সাম্পানটিকে ধাক্কা দিলে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন তিনি।
- বিষয় :
- নিখোঁজ মাঝির লাশ
- উদ্ধার
- কর্ণফুলী
