ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শাহজাদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শাহজাদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
×

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ- সমকাল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ২৩:৪৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০১:২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ সালের ব্যাচের বন্ধু সংগঠনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৪শ' শীতার্ত পরিবারের মাঝে ৪শ' কম্বল ও শিশুদের জন্য ৪শ' সোয়েটার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাব হোসেন, বন্ধু সংগঠনের আব্দুর রাজ্জাক, আনিসুর রহমান, বাবুল আক্তার খান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ফরিদ হোসেন, ফরিদ আহম্মেদ চঞ্চল প্রমুখ।

আরও পড়ুন

×