নাটোরে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০০:০৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০১:২৬
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার রামপুর এলাকায় কলম-সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফিরোজ (৩৫) উপজেলার পাচলাড়ুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি সাঐল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসা শিক্ষক ফিরোজ সকাল ১০টার দিকে মোটরসাইকেলে সাঐল যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় মাটিবাহী একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- ট্রাক্টর
