ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও একজনের মৃত্যু

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও একজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৯

খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান রংপুর মিঠাপুকুর উপজেলার রোজিনা বেগম (৩৫)। 

গত ২১ ডিসেম্বর শরীরের শতকরা ৬০ ভাগ পোড়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৩ ডিসেম্বর চিকিৎসক রোজিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। রোজিনার পরিবার হতদরিদ্র হওয়ায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে পারেনি স্বজনেরা। এনিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ ঘণ্টায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ভর্তি ৩ রোগীর মৃত্যু হলো। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. এম এ হামিদ বলেন, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর ঘটনায় অগিদগ্ধ হয়ে ২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে ৪ জন ও শুক্রবার ৩ জন রোগী ভর্তি হয়েছেন। রোগীদের বেশির ভাগই নারী ও শিশু। চিকিৎসাধীন বেশি ভাগ রোগীর অবস্থাই আশংঙ্কাজনক। 

আরও পড়ুন

×