সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চালু
দুর্ঘটনা কবলিত ট্রেন -সমকাল
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:০১
সাড়ে ৪ ঘণ্টার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ আবার চালু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটাস্থলে পৌঁছে ওই বগি উদ্ধারের পর বন্ধ থাকার প্রায় সাড়ে ৪ ঘণ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বরমচাল স্টেশন মাস্টার কাজল মাহমুদ এতথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন সার নিয়ে যাওয়ার সময় এর একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন যোগাযোগ ছাড়াও কুলাউড়া-ব্রাহ্মণবাজার-মাইজগাঁও সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়।
এর দেড় ঘণ্টা পর সড়ক যোগাযোগ এবং সাড়ে চারঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়।
- বিষয় :
- মালবাহী ট্রেন
- বগি
- ট্রেন
