নাটোরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৪
নাটোরে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ২টার দিকে রেলস্টেশন সংলগ্ন ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার আশোক চক্রবর্তী জানান, রোববার দুপুর ২ টার দিকে রেল স্টেশন সংলগ্ন সুইপার কলোনীর পেছনের ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্টেশন কর্তৃপক্ষকে জানায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা মৃতদেহটি উদ্ধার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
