ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বগুড়ায় স্কুলে অতিরিক্ত ফি বন্ধে জোটবদ্ধ আন্দোলন

বগুড়ায় স্কুলে অতিরিক্ত ফি বন্ধে জোটবদ্ধ আন্দোলন
×

স্কুলে অতিরিক্ত ফি বন্ধে জোটবদ্ধ আন্দোলন- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৬:২০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৩

বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত ভর্তি ও সেশন ফি’র নামে অতিরিক্ত ফি বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে অভিভাবক, বাম ঘরানার কয়েকটি ছাত্র ও যুব সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা একজোট হয়ে আন্দোলন করেছেন। 

রোববার দুপুরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে যান এবং স্মারকলিপি জমা দেন।

এর আগে দুপুর ১২টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, যুব ইউনিয়ন, জাতীয় যুব জোট, যুব মৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) স্থানীয় নেতৃবৃন্দ একই দাবিতে শহরের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশ করে স্মারকলিপি জমা দেন। 

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×