ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি নজরুল, সম্পাদক মামুন

খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি নজরুল, সম্পাদক মামুন
×

বা থেকে নজরুল ইসলাম ও মামুন রেজা- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৮

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে স্থানীয় দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম সভাপতি এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেল তিনটায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১৭ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী এস এম নজরুল ইসলাম ৫৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার ৫৪ ভোট পান। সাধারণ সম্পাদক মামুন রেজা ৭৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক নবাব ৩৫ ভোট পেয়েছেন।

বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, সহকারী সম্পাদক আহমদ মুসা রঞ্জু ও বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সাইয়েদুজ্জামান সম্রাট, মো. আনিস উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম ও রকিব উদ্দিন পান্নু। যুগ্ম সম্পাদক পদে দুই প্রার্থী একই ভোট পাওয়ায় আগামী শনিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে আসিফ আলতাফ ও হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সদস্য মোহম্মদ আলী সনি, তরিকুল ইসলাম ও এস এম সাহিদ হোসেন।

আরও পড়ুন

×