ঘুষসহ গ্রেপ্তার শ্রীবরদী সাব-রেজিস্ট্রার, রিমান্ড ২ দিনের
ঘুষসহ গ্রেপ্তার উপজেলা সাব-রেজিস্ট্রার- সমকাল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:২০
ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার।
সোমবার দুপুরে আব্দুর রহমান ভুঁইয়া নামের ঐ সাব-রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার জামিন বাতিল ও ২ দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ ডিসেম্বর সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের এক অভিযানে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে শ্রীবরদী উপজেলার নিজ কার্যালয় থেকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকাসহ আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর সহকারি পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ১৬১ দন্ডবিধির ৫/২ ধারায় একটি মামলা দায়ের করেন।
সাব রেজিস্ট্রার আব্দুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।
- বিষয় :
- ঘুষ
- গ্রেপ্তার
- সাব-রেজিস্ট্রার
