ঘন কুয়াশায় চট্টগ্রামের ৩ ফ্লাইটের ঢাকায় অবতরণ
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৩
চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। সোমবার সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান জানান, সোমবার সকাল ৭টায় দোহা থেকে উড়ে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামের আকাশে আধঘণ্টা অবস্থানের পর ঢাকায় চলে যায়। সোমবার সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলা ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজও একই পন্থা অবলম্বণ করে।
- বিষয় :
- শাহ আমানত বিমানবন্দর
- চট্টগ্রাম
