ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত

সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত
×

বুধবার সকালে পঞ্চগড়ের তুলার ডাংগা এলাকা থেকে তোলা ছবি -সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ২২:৫১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ২৩:১১

শীতের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে বুধবার সকালেও দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। 

টানা ৮ দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে পঞ্চগড়ে। চলতি শীত মৌসুমের দ্বিতীয় পর্যায়ের এই শৈত্যপ্রবাহের শুরুতে গত বুধবার সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এরপর মাঝারি থেকে তীব্র আকারে রূপ নেয় শৈত্যপ্রবাহ।

শৈত্যপ্রবাহের গত ৭ দিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সূর্যের মুখ দেখা গেছে। কিন্তু বুধবার সকাল ১০টার পরও ঘন কুয়াশায় ঢেকে ছিল এলাকা। সঙ্গে উত্তরের হিমেল বাতাসে খেটেখাওয়া মানুষের দুর্ভোগ কমছে না। আয় কমে গেছে কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমজুরের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনও তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। 

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

×