রাজশাহীতে আমরণ অনশনে ৪ পাটকল শ্রমিক অসুস্থ
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০১:১৩
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন চতুর্থদিনের মত চলছে।
গত চারদিনে অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছেন চারজন শ্রমিক।
রোববার দুপুর থেকে ফের রাজশাহী জুটমিলের প্রধান ফটকে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা।
এর আগে গত ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেছিলেন শ্রমিকরা। পরে দাবি মানার আশ্বাসে তা স্থগিত করা হয়। কিন্তু সেই দাবি মানার কোনো প্রক্রিয়া শুরু না হওয়ায় রোববার থেকে তারা ফের আমরণ অনশন শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
- বিষয় :
- রাজশাহী
- পাটকল শ্রমিক
