মুজিব বর্ষ উপলক্ষে ফরিদপুরে নুরুল ইসলাম স্কুলে আনন্দ শোভাযাত্রা
ফরিদপুর অফিস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ১০:৩১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে ‘বছরব্যাপী উৎসব’ পালন করবে ফরিদপুরের নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়।
এই কমর্সূচির অংশ হিসেবে মুজব বর্ষের প্রথম দিন বুধবার দুপুরে স্কুল চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এ শোভাযাত্রায় অংশ নেন নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, নেক্সট কালেকশনস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, ‘বছরব্যাপী উৎসব’ এর উদ্যোক্তা প্রফেসর আলতাফ হোসেনসহ স্কুলের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
শোভাযাত্রাটি স্থানীয় টেপাখোলা লেকের চারপাশের সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।
শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির অংশ হিসাবে বছরের প্রথম দিনে আনন্দ শোভা যাত্র পালন করেছি।
তিনি জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ মাসেই ডাকটিকেটে বঙ্গবন্ধু শিরনামে একটি প্রদর্শনী করা হবে। এর পর স্বাধীনতার মাস মার্চে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শিরোনামে আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এভাবে বছরব্যাপী আমরা মুজিব বর্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছি।
- বিষয় :
- ফরিদপুর
