ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
শিক্ষার্থীদের মাঝে শাহ্ জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ১০:৩৭ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ১০:৪৪
ফরিদপুরে পদ্মা নদীর প্রত্যন্ত চরাঞ্চলে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।
প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের ভাঙ্গীডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল দুটির প্রতিষ্ঠাতা ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, শারমিন গ্রুপের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, তার সহধর্মিণী সৈয়দা শারমিন হোসেন, নেক্সট কালেকশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, তার সহধর্মিণী শাহানাজ পারভীনসহ স্কুল দুটির শিক্ষকমণ্ডলী ও স্থানীয় বিশিষ্টজনেরা।
- বিষয় :
- শাহ্ জালাল ইসলামী ব্যাংক
- ফরিদপুর
