ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে বাসের ভেতর নম্বরযুক্ত স্টিকার লাগাচ্ছে পুলিশ

চট্টগ্রামে বাসের ভেতর নম্বরযুক্ত স্টিকার লাগাচ্ছে পুলিশ
×

যৌন নির্যাতন প্রতিরোধে বাসের ভেতর নম্বরযুক্ত স্টিকার লাগাচ্ছে পুলিশ- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ১০:৫৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে যাত্রী হয়রানি, যৌন হয়রানি ও যৌন নির্যাতন প্রতিরোধে বাসের ভেতর নম্বরযুক্ত স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার এর উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান। এতে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো. শহিদুল্লাহ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার সুলতান মোহাম্মদ আলী খান, চট্টগ্রাম জেলা সড়ক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রাসুল বাবুল, মেট্রোপলিটন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক অলি আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাসে চালক ও হেলপারের যাত্রী হয়রানি ও যৌন হয়রানি এমনকি নারী নির্যাতনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এ বিষয়ে প্রতিকার পেতে ও অভিযোগ জানাতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে যাত্রী বিড়ম্বনা কমবে। নতুন বছরে যাত্রী হয়রানি বন্ধ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিতে গুচ্ছ পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×