ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

হত্যা মামলায় গ্রেফতার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

হত্যা মামলায় গ্রেফতার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ২৩:৫৭

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার এক আসামি পুলিশের সঙ্গে অস্ত্র উদ্ধারে যাওয়ার পর 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে বায়েজিদ বোস্তামি থানার মাঝের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এমদাদের (৩৮) বাসা বয়েজিদ বোস্তামি থানার শের শাহ এলাকায়। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার জানান, দুইদিন আগে মো. রিপন নামে এক যুব্ককে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।

তিনি জানান, মাঝের ঘোনা এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় এমদাদ। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×