প্রয়াত ভাষা সৈনিক আবদুস সামাদের স্ত্রী আর নেই
সৈয়দা রহিমা বেগম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ২৩:১১
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট আবদুস সামাদের স্ত্রী সৈয়দা রহিমা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে পুরাতন জেল রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সৈয়দা রহিমা বেগম তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। ছেলেদের মধ্যে একজন মৃত মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন। অপর দুই ছেলের একজন আন্তর্জাতিক আলোকচিত্রী ও গবেষক ওবায়েদুল্লাহ মামুন এবং অপরজন জেলা যুবলীগের সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদ।
এহসান উল্লাহ মাসুদ জানান, তার মায়ের নামাজে জানাজা শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় ময়দানে ও বাদ আসর সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে স্বামী আবদুস সামাদ এবং ছেলে মোহাম্মদ হোসেনের কবরের পাশে তাকে দাফন করা হবে।
