ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৭:৩০

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহমান (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের হাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হন।

নিহত আব্দুর রহমান সদর উপজেলার চরচামিতা গ্রামের শাহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের হাজিরপাড়া এলাকায় আব্দুর রহমানকে সজোরে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই তার হয় এবং মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

×