ফরিদপুরে ছাত্রীদের জন্য সুরক্ষা ব্যাংক
মাসিক সুরক্ষা ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা -সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৯:১৩
হঠাৎ প্রয়োজন হলে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সমাধান হয়, সে জন্য ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক সুরক্ষা ব্যাংক চালু করেছে নন্দিতা সুরক্ষা।
জরুরি মাসিক সমস্যায় ছাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে স্যানিটারি ন্যাপকিন এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারে, সেটাই এই ব্যাংকের মূল উদ্দেশ্য ।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাসিক সুরক্ষা ব্যাংকের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন নন্দিতা সুরক্ষার উপদেষ্টা অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, সাধারণ সম্পাদক কাস্পিয়া কল্লোল নবনীত প্রমুখ।
- বিষয় :
- মাসিক সুরক্ষা ব্যাংক
- ফরিদপুর
