আনোয়ারায় হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ২২:৪৪
চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ সোলাইমান (৭২)।
মঙ্গলবার ভোরে বটতলী বাজারের পুরাতন গাড়ির স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বটতলী গ্রামের বাসিন্দা মো. সোলাইমান ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। পথে হঠাৎ তিনি হাতির আক্রমণের শিকার হন তিনি। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় ইউনুছ জানান, সোলাইমান মসজিদে যাবার পথে হাতির আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাতিটি দিনের বেলায় বটতলী দেয়াং পাহাড়ে অবস্থান করে। রাতে পাহাড় থেকে লোকালয়ে এসে তাণ্ডব চালায়। মানুষের ঘরদুয়ার ভেঙে দেয়, ফসলের ক্ষতি করে।
- বিষয় :
- চট্টগ্রাম
- হাতির আক্রমণে মৃত্যু
