ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পঞ্চগড়ে অস্বাভাবিক ঘুমে একই পরিবারের ৮ জন হাসপাতালে

পঞ্চগড়ে অস্বাভাবিক ঘুমে একই পরিবারের ৮ জন হাসপাতালে
×

হাসপাতালে ভর্তি ওই পরিবারের এক শিশু -সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০১:৩৯

পঞ্চগড়ে অস্বাভাবিক ঘুমে শিশুসহ একই পরিবারের ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে তাদের হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। 

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- বাড়ির মালিক আব্দুল কুদ্দুস (৪২), তার মা কুলসুম বেগম (৬০),  স্ত্রী শিরিন আক্তার (৩৫), ছেলে ইউসুফ আলী (৪), ছোটভাই আব্দুস সাত্তার (৩০), আনোয়ার হোসেন (২৭) ও তার স্ত্রী সুমা বেগম (২২) এবং ছেলে আল অমিন (৩)।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় সার ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের পরিবারের সদস্যরা সোমবার দুপুরের খাবার খেয়ে ঘুমে অচেতন হয়ে পড়েন। বিকেলে তাদের হাসপাতালে নেওয়া হয়। 

তারা আরও জানায়, সোমবার দুপুরে পরিবারের সকলে মিলে খাবার খেয়ে আব্দুল কুদ্দুস এবং তার ছোট ভাই নিজেদের সার ও কীটনাশকের দোকানে যান। বিকেলে দুই ভাইকে অস্বস্তি ও ঝিমুনি ভাব অনুভব হওয়ায় বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখেন সবাই ঘুমোচ্ছেন। এ সময় তারা কোন রকম স্বজন ও প্রতিবেশীদের খবর দিয়ে নিজেরাও ঘুমে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। নলকূপের পানি বা অন্য কোন খাবারের সঙ্গে চেতনানাশক কোন খাওয়ানো হতে পারে বলে আশঙ্কা কুদ্দুসের পরিবারের।

আধুনিক সদর হাসপতালের চিকিৎসক কাওসার আহাম্মেদ বলেন, হাসপাতালে আগরা সবাই ঘুমের ওষুধ জাতীয় কিছু খেয়েছেন বলে মনে হচ্ছে। তাদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আরও পড়ুন

×