জলন্ত সিগারেট হাতে নিয়েই ঘুম, পুড়ে বৃদ্ধের মৃত্যু
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৩:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সিগারেট থেকে আগুন লেগে আফতাব উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
আফতাব উদ্দিন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামের মৃত নিবা শাহ’র ছেলে।
ফুলকারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে খাবার খেয়ে আফতাব তার ঘরে ঘুমাতে যান। বিছানায় শোয়ার পর একটি সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন। তখন জলন্ত সিগারেট থেকে মশারি ও বিছানায় আগুন লেগে তিনি দগ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা নেওয়ার পথে ভৈরব যাওয়ার পর রাত দশটার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বলেন, সিগারেটের আগুন থেকে দগ্ধ হয়ে আফতাব উদ্দিন নামে একজন মারা গেছেন। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- সিগারেট
- ঘুম
- পুড়ে মৃত্যু
