ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পঞ্চগড়ে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

পঞ্চগড়ে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত
×

মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১ | ০২:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ | ০২:৩৬

পঞ্চগড়ে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মিঠাপুকুর এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি দেবনগর যাওয়ার পথে বোর্ড বাজার এলাকার বাংলাবান্ধা-ঢাকা জাতীয় মহসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন রেজাউল করিম (৪০) ও তার বাবা সমির উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মিঠাপুকুর এলাকার ওষুধ ব্যবসায়ী রেজাউল তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমিরকে নিয়ে মোটরসাইকেলে দেবনগর এলাকায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বোর্ড বাজার এলাকায় পৌঁছলে তেঁতুলিয়া থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে থানা পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে হাসপাতালে আনা হয়। মোরটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরই পালিয়ে যান। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×