লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ১১:৪৮
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় ২ জন গ্যারেজ মিস্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উত্তম বড়ুয়া (১৭) ও রিশাল বড়ুয়া (১৮)। তারা দুজনেই মোটর সাইকেল গ্যারেজের মিস্ত্রী বলে জানায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার দুই মোটর সাইকেল গ্যারেজ মিস্ত্রী উত্তম ও বিশাল মোটর সাইকেল যোগে প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে উপজেলার মোস্তাফিজুর রহমান কলেজের সামনে কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইয়াছিন আরাফাত সমকালকে জানান, মাইক্রোবাসের ধাক্কায় দু’জন মারা গেছেন। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
- বিষয় :
- চট্টগ্রাম
