ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুলাউড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ নারী

কুলাউড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ নারী
×

দুর্ঘটনাকবলিট প্রাইভেট কার- সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১১:৩৪

কুলাউড়া জুড়ী সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সুফানা আক্তার (৪৫) ও শিউলী আক্তার (৫৫) নামের দুই নারী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে জুড়ী সড়কের আছুরি ঘাট নামক স্থানে এই দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হন।

নিহত সুফানা আক্তার উপজেলার হাজিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী এবং শিউলী আক্তার সুফানার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী। আহত কার চালক তাফায়েল আহমদ চৌধুরী সুফানা আক্তারের দেবর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ২ নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাদের সুরতহাল রিপোর্ট তৈরির পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×