ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পটিয়ায় ২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

পটিয়ায় ২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
×

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০০:৪৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ | ০৪:০৫

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৫ জন। 

নিহতরা হলেন- ওমর ফারুক (৪০)। তার বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায়। জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়। অপরজন জাহিদের স্ত্রী নিগার সুলতানা (৩৫)।

গুরুতর আহতরা অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন-  আবদুল কাদের (৪০), বাপ্পী দত্ত (৩০), নিলু আক্তার (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়। উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নিগার সুলতানাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, এ ঘটনায় বাস দু'টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

আরও পড়ুন

×